1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

রাজধানীতে ঈদের দিনে ১৭২ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

এবার পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ও আশপাশের এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮২ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।

 

 

বুধবার (১০ এপ্রিল) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজধানী ও আশেপাশের এলাকায় সর্বমোট ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে।

 

আজ শুক্রবার (১২ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি জানান।

 

আমরা ঢাকা মেডিকেলের পক্ষ থেকে প্রতিটি দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

 

পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘ঈদের ছুটিতে রাস্তা ফাঁকা থাকায় চালকরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালালে এসব দুর্ঘটনা ঘটে। বুধবার দিনগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢামেক হাসপাতালে ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের জরুরি বিভাগে আনা হয়। এর মধ্যে ৮২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আরও অনেকের অবস্থা আশঙ্কাজনক।’

বাচ্চু মিয়া আরও বলেন, ‘আমরা প্রতিটি দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট থানায় জানিয়েছি। তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন। এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD