1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখা যাবে ২০০ টাকায়

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

এবার বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের টিকিটের দাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা ও সর্বোচ্চ দাম ১৫০০ টাকা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৩, ৫ ও ৭ মের সেই তিন ম্যাচের টিকিটের মূল্য ঘোষণা করেছে। যেখানে সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে ম্যাচ।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সর্বোচ্চ ১৫০০ টাকার বিনিময়ে দেখা যাবে খেলা। গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হসপিটালিটির টিকিট ১৫০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের দাম ১০০০ টাকা। ক্লাব হাউজের টিকিটের দাম ৫০০ টাকা। পূর্ব গ্যালারি ৩০০ ও পশ্চিম গ্যালারি ২০০ টাকা।

টিকিট পাওয়া যাবে বিসিবির ওয়েবসাইটে ও ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন সাগরিকার টিকিট বিক্রয় কেন্দ্র (বিটাকের কাছে) ও এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। অনলাইনে কেনা টিকিট সংগ্রহ করতে হবে এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে ম্যাচের আগের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সিরিজের প্রথম দুটি ম্যাচ সন্ধ্যা ৬টা থেকে ও তৃতীয় ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ দুই ম্যাচ ১০ ও ১২ মে। চতুর্থ ম্যাচটি সন্ধ্যা ৬টায়, শেষ ম্যাচ সকাল ১০টায় শুরু হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD