1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৮শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

বাগদানের পরও যে কারণে অভিষেককে বিয়ে করেননি কারিশমা

  • প্রকাশিতঃ বুধবার, ১ মে, ২০২৪

বলিউড জানত শিগগিরই বিয়ে করবেন কারিশমা কাপুর ও অভিষেক বচ্চন। তখন ২০০২ সাল, এক পার্টিতে সবাইকে চমকে দিয়ে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন ঘোষণা করেছিলেন ছেলের বাগদানের সেই তথ্য।

বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যায়, কারিশমা কাপুরের মা জানিয়েছিলেন, কম প্রতিষ্ঠিত অভিষেকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চান না বলেই ভাঙে বিয়ে।

বলিউডের অন্দরমহল বলছে, তা সঠিক নয়। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, কারিশমা চেয়েছিলেন অমিতাভের বাড়ি জলসাতে না থাকতে। অভিষেককে নিয়ে আলাদা থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাবা অন্তপ্রাণ অভিষেক নিজের বাবার সঙ্গে এমনটা করতে পারেননি। একসঙ্গে থাকাতেই বিশ্বাসী ছিলেন অমিতাভ। তাই আলাদা হতে পারবেন না বলে কারিশমাকেই জীবন থেকে দূরে সরান অভিষেক।
শোনা যায়, কারিশমা নাকি আরও দাবি করেন, বচ্চন পরিবারের অর্ধেক সম্পত্তি লিখে দিতে হবে তার হবু স্বামীকে। এই কথাও মানেনি অমিতাভের পরিবার।

দিন যায়, বছর যায়, বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হয়নি কারিশমার। পরবর্তীতে ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। যদিও এই মুহূর্তে ঐশ্বরিকে নিয়ে সুখের সংসার অভিষেকের। রয়েছে এক কন্যাও। মাঝে তাদের বিচ্ছেদের গুঞ্জন সামনে এলেও তা নেহাতই রটনা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD