1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

খুলনায় জুতার মধ্যে স্বর্ণ পাচার, বাস থেকে আটক চোরকারবারি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

  এবার খুলনায় একটি যাত্রীবাহী বাস থেকে সাতটি স্বর্ণের বারসহ মো. আবু কালাম (৪৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক আবু কালাম ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার মো. আলী আহমেদের ছেলে।

আজ বৃহস্পতিবার (২ মে) দুপুরে নগরীর সাচিবুনিয়া মোড় এলাকায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা এলাকায় অভিযান চালিয়ে ইমাদ পরিবহনের একটি বাস থেকে আবু কালাম নামে এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করা হয়েছে।

 

এসময় তার জুতার মধ্য থেকে ছয়টি বড় ও একটি ছোট স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৭৫০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।

তাজুল ইসলাম বলেন, আবু কালাম ঢাকা থেকে স্বর্ণ নিয়ে সাতক্ষীরা যাচ্ছিলেন। তিনি প্রতি মাসে ৫-৬ বার স্বর্ণ ঢাকা থেকে সাতক্ষীরা নিয়ে যান। শুধু আবু কালামই নয়, অনেকেই স্বর্ণ চোরাকারবারীর সঙ্গে জড়িত। আমরা অনুসন্ধান করছি। গত মাসেও ১২টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছিল। এর সঙ্গে জড়িত গড ফাদারদের আটক করে আইনের আওতায় আনা হবে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD