1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

শ্বশুরের স্বপ্ন পূরণ, বউকে আনলেন হেলিকপ্টারে উড়িয়ে

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ মে, ২০২৪
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্বপ্ন পূরণে হেলিকপ্টারে উড়িয়ে ছেলে ও ছেলের বউকে নিয়ে এলেন ভাতগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম আকন্দ।

তিনি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামের ইউপি সদস্য। তিনি তার একমাত্র ছেলে হযরত আলীকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর গ্রামের এনামুল মণ্ডলের একমাত্র মেয়ে রেফা মনির সঙ্গে বিবাহ সম্পূর্ণ করে হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে এসেছেন।

শুক্রবার দুপুরে ভাতগ্রাম স্কুল এন্ড কলেজ মাঠ থেকে হেলিকপ্টারেযোগে বর নিয়ে জামালপুর ইউনিয়নের আমিনুল ইসলাম নান্নুর ইট ভাটায় গিয়ে নেমে মাইক্রোযোগে ফরিদপুর ইউনিয়নের ইসবপুর গ্রামের এনামুল মণ্ডলের একমাত্র মেয়ে রেফা মনির সঙ্গে বিবাহ দেয়। বিবাহ শেষে হেলিকপ্টারে উড়িয়ে ছেলে (বর) হযরত আলী ও ছেলের বউ (নববধূ) রেফা মনিকে নিয়ে ভাতগ্রাম স্কুল এন্ড কলেজ মাঠে এসে ঘোড়ার গাড়িতে করে বুজরুক জামালপুর নিজ বাড়িতে নিয়ে যান।

 

 

এ বিষয়ে ইউপি সদস্য রফিকুল ইসলাম আকন্দ জানান, দীর্ঘদিন থেকে আমার স্বপ্ন ছিল ছেলেকে হেলিকপ্টারে করে নিয়ে গিয়ে দেনমোহর বুঝিয়ে দিয়ে বিবাহ করিয়ে ছেলের বউকে ঘরে নিয়ে আসবো। আল্লাহর রহমতে আজ আমার সেই ইচ্ছে ও বুকের ভেতর লালিত স্বপ্ন পূরণ হলো।

এ সময় উপস্থিত ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান বলেন, আমি নিজে বরযাত্রী হিসেবে উপস্থিত ছিলাম।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD