1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

‘ভাই আমরা সিডনি আছি’

  • প্রকাশিতঃ রবিবার, ৫ মে, ২০২৪

আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। শিল্পী সমিতির নির্বাচন, ডিগবাজি, গান বা কথার কারণে বছরজুড়েই আলোচনায় থাকেন। বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গত মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে শো করতে গিয়েছেন। এ যাত্রায় তার সঙ্গী হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

 

সুদূর অস্ট্রেলিয়ায় জায়েদ-নুসরাতকে প্রথমবার একসঙ্গে দেখা গেল। সেখানে যাওয়ার পর তারা একমঞ্চে শো করেছেন। কাজের বাইরে দুজনই মেলবোর্ন, সিডনি ঘুরে বেড়াচ্ছেন। দেশটির বিভিন্ন স্থানে একসঙ্গে তোলা ছবিও নিজেদের ফেসবুকে পোস্ট দিয়েছেন।

 

 

গত ৩ মে রাতে সিডনি অপেরা হাউজের তীরে জায়েদ খানের সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন ফারিয়া। ছবিতে দেখা যাচ্ছে, দুজনই ম্যাচিং করে কালো রঙের পোশাক পরেছেন। ছাতা হাতে দাঁড়িয়ে মাথা নিচু করে হাসছেন ফারিয়া। তার সেই ছাতার নিচে জায়েদ খান। ক্যাপশনে তিনি লেখেন, ‘ভাই আমরা সিডনি আছি। দেখা হচ্ছে ৫ মে।’

 

 

অস্ট্রেলিয়া সফর নিয়ে জায়েদ খান বলেন, ‘অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি শোতে পারফর্ম করতে এসেছি। এখানে দারুণ সময় কাটছে। আগামী কয়েক মাস বিদেশের শো নিয়েই ব্যস্ত থাকব। অস্ট্রেলিয়ায় শো শেষ করে ১০ মে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।’

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD