1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

জিম্বাবুয়েকে চাপে রেখেছে বাংলাদেশ

  • প্রকাশিতঃ রবিবার, ৫ মে, ২০২৪
আগের ম্যাচে আসা-যাওয়ার মধ্যেই ছিলেন জিম্বাবুয়ের ব্যাটাররা। তবে দ্বিতীয় ম্যাচে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে।

এবার শুরুতে সেভাবে উইকেট না হারালেও রান তুলতে হিমশিম খাচ্ছিল জিম্বাবুইয়ানরা। তবে ধীরে ধীরে তাদের ওপর চাপ বাড়িয়ে নিয়মিত বিরতিতে উইকেটও তুলে নিচ্ছেন স্বাগতিক বোলাররা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৫৪ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতেও টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ।  একাদশে বাংলাদেশ কোনো পরিবর্তন আনেনি আজ। প্রথম ম্যাচে খেলা সেই একাদশ নিয়েই নেমেছে মাঠে। তবে তিন পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে।   সুযোগ পেয়েছেন অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জনাথন ক্যাম্পবেল।

আগে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করে জিম্বাবুয়ে। প্রথম ৪ ওভারে তারা তুলতে পারে মাত্র ১৫ রান। ওভারের শেষ বলে তাসকিন আহমেদ লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেন জিম্বাবুয়ের ওপেনার তাদিওয়ানাশে মারুমানিকে (২)।

দ্বিতীয় উইকেট জুটিতে ফের সাবধানী ব্যাটিংয়ে পিছিয়ে পড়ে জিম্বাবুয়ে। এবার অষ্টম ওভারের প্রথম বলে তারা হারায় ওপেনার জয়লর্ড গুম্বির উইকেট। ৩০ বলে যার ব্যাট থেকে আসে মাত্র ১৭ রান। এরপর নিজের দ্বিতীয় ও ইনিংসের দশম ওভারে জোড়া আঘাত হানেন রিশাদ হোসেন। তার শিকার হয়ে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা (৩) ও ক্লাইভ মাদান্দে (০)।

এরপর একাদশ ওভারে শেখ মাহেদী তুলে নেন উইকেটে থিতু হওয়ার অপেক্ষায় থাকা ক্রেইগ আরভিনের উইকেট। আগের ম্যাচে ডাক মারা আরভিন এবার ১৫ বলে ১৩ রান করেছেন। ৪২ রান তুলতেই পঞ্চম উইকেট হারায় জিম্বাবুয়ে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD