1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

শেষ হচ্ছে ফারিণের অপেক্ষা

  • প্রকাশিতঃ সোমবার, ৬ মে, ২০২৪
শোবিজের পা রেখেই সিনেমায় নাম লিখিয়েছিলেন তাসনিয়া ফারিণ। নাম ‘দাহকাল’।

ঘটনাটি ২০১৭ সালের। যখন সবে বিজ্ঞাপনে কাজ শুরু করেছেন তিনি। যদিও পরবর্তীতে নির্মাতা মঈন হাসান ধ্রুবর সেই সিনেমার নাম বদলেরাখা হয় ‘ফাতিমা’। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। 

নতুন খবর হচ্ছে, দীর্ঘ যাত্রার পর এবার মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সব ঠিক থাকলে আগামী ২৪ মে দেশের হলগুলোতে দেখা যাবে এটি।

‘ফাতিমা’র নির্মাণকাজ শেষ হয়েছে ২০১৯ সালের দিকে। এরপর বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে এটি। চলতি বছর ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমায় অভিনয়ের জন্য ‘ক্রিস্টাল সিমোর্গ’ অ্যাওয়ার্ডও জিতেছেন ফারিণ। বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর অবেশেষে ‘ফাতিমা’ মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে।

সিনেমার মুক্তিকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় এক হয়েছিলেন ‘ফাতিমা’র অভিনয়শিল্পী আর কলাকুশলীরা। আড্ডায় শিল্পীরা তুলে ধরেন সিনেমার নানা প্রসঙ্গ।

এ সময় ফারিণ বলেন, কাজটি আমার ভীষণ প্রিয়। কারণ এটি ছিল আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা। মুক্তি পায়নি বলে সেটি আর হয়নি। তখন আর এখনের মধ্যে অনেক তফাৎ। এর মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে ‘ফাতিমা’ প্রশংসিত হয়েছে। এবার দেশের দর্শকের মন জয় করবে এটি। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল।

সিনেমাটিতে অভিনয় করেছেন সংগীতশিল্পী পান্থ কানাইও। আরও আছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, শাহেদ আলী সুজন প্রমুখ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD