1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

শাকিব-বুবলীর বিয়ে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রযোজক ইকবাল

  • প্রকাশিতঃ বুধবার, ৮ মে, ২০২৪

গুঞ্জন উঠেছে চলতি বছরেই আবার বিয়ে করতে চলেছেন শাকিব। আর এর মাঝেই শাকিব এবং তার দ্বিতীয় স্ত্রী শবনম ইয়াসমিন বুবলীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন নায়কের বন্ধু এবং প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবাল।

 

 

তিনি জানান, শাকিবের সঙ্গে বুবলীর বিয়েই হয়নি। শাকিব এ কথা আমাকে এক শ’ বার বলেছে। বুবলীর কাছে এখন যদি কাবিননামা থাকে সে তা দেখাক। সবাই সত্যটা জানুক। তবে শাকিবের কথা অসত্য নয়।

 

 

মালেক আফসারি পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমা করার সময় ইকবাল জানতে পারেন শাকিবের সঙ্গে বুবলীর সম্পর্কের কথা। জানার পর স্পষ্টভাবে শাকিবের উদ্দেশ্য ইকবালের বক্তব্য ছিল ঠিক এমন- আপনি বাজে একটা কাজ করেছেন। এই নায়ক-নায়িকার বিয়ে নিয়ে জোর গলায় ইকবাল একাধিকবার বলেছেন তাদের বিয়ে হয়নি।

 

 

বলে রাখা ভালো, শাকিব খান ও ইকবালের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। একসঙ্গে যৌথভাবে তারা সিনেমাও প্রযোজনা করেছেন। সেই বন্ধুত্বে আজ ফাঁটল। নেপথ্যের কারণ স্পষ্ট নয়। তবে নিজেকে গোছাতেই সরে এসেছেন বলে জানিয়েছেন ইকবাল।

 

 

বন্ধুত্বে ফাঁটল ধরলেও কষ্ট নেই ইকবালের। কথায় কথায় ইকবাল স্মরণ করিয়ে দেন যে, যখন পুরো ইন্ডাস্ট্রি শাকিবকে আলাদা করে দিয়েছে তখন একমাত্র তিনিই পাশে ছিলেন। পাশে থাকায় বিভিন্ন চাপ এলেও কখনো পিছু হাঁটেননি তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD