1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

মেহেরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ মে, ২০২৪

মেহেরপুরে সালেহা খাতুন নামের তিন সন্তানের জননীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী এলাহি বক্স।

শুক্রবার (১০ মে) সকালে সদর উপজেলার গোভীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এঘটনায় এলাকাবাসী তার স্বামীকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে। এলাহি বক্স গোভিপুর ভিটাপাড়ার খোদা বক্সের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালের দিকে সালেহা খাতুন ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। এসময় তার স্বামী এলাহি বক্স ধারালো হাসুয়া দিয়ে তাকে উপুর্যপুরি কোপাতে শুরু করেন। সালেহা খাতুনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলেও তাকে শেষ রক্ষা করতে পারেননি। পরে ছালেহা খাতুনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা আরও জানান, এলাহি বক্স মানসিক রোগী। তবে কি কারনে তার স্ত্রীকে হত্যা করল সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসি খুনি এলাহি বক্সকে ধরিয়ে দিয়েছে। তাকে রগ্রেফতা দেখানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে হত্যার উদ্দেশ্যে জানা যাবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD