1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

নতুন ওয়েব সিরিজে তানিন সুবহা

  • প্রকাশিতঃ শনিবার, ১১ মে, ২০২৪

 

এ প্রজন্মের চিত্রনায়িকা তানিন সুবহা। সম্প্রতি তিনি ‘ব্যাড গার্লস’ নামের একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন। অনুরূপ আইচ-এর কাহিনি ও চিত্রনাট্যে এটি নির্মাণ করবেন সেলিম রেজা। এ সিরিজে অভিনয় করবেন চলচ্চিত্রের একঝাঁক অভিনয়শিল্পী।

ওয়েব সিরিজে নিয়ে তানিন সুবহা বলেন, ‘গল্প শুনেই আমি সিরিজটির প্রেমে পড়ে গেছি। অনুরূপ দা দারুণ লিখেছেন। বিশেষ করে প্রতারিত মেয়েদের কথা তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন তার লেখনীতে, এটা এক কথায় অসাধারণ।’

তিনি আরও বলেন, ‘এ ওয়েব সিরিজের প্রতিটা চরিত্র চ্যালেঞ্জিং। এ সিরিজে গল্পের নানা বাঁক ও মারপ্যাঁচ রয়েছে। রয়েছে টানটান উত্তেজনা। আমার চরিত্রটিও দারুণ। আমার বিশ্বাস নির্মাতা সেলিম ভাই দারুণ একটি প্রজেক্ট দর্শকদের উপহার দেবেন।’

জানা গেছে, আগামী সপ্তাহ থেকে সিরিজটির শুটিং শুরু হবে। সিরিজটি সিনেটেক নামে একটি ওটিটি প্লাটফর্ম ও ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

উল্লেখ্য, ছোট ও বড় পর্দায় নিয়মিত কাজ করছেন তানিন সুবহা। বৈশাখী টিভিতে তানিন অভিনীত প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’। সমাজের নানা অসঙ্গতি নিয়ে দীর্ঘ ধারাবাহিকটি নির্মিত হয়েছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD