আজ ১২ মে (রবিবার) মা দিবসের সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
ফারিয়া তাঁর ফেসবুকে লিখেছেন, ‘বিসমিল্লাহ। হ্যাপি মাদারস ডে টু মি’।
আজ ১২ মে (রবিবার) মা দিবসের সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
ফারিয়া তাঁর ফেসবুকে লিখেছেন, ‘বিসমিল্লাহ। হ্যাপি মাদারস ডে টু মি’।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় লাক্স চ্যানেল আই তারকা ফারিয়া শাহরিনের। পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ২০২৩ সালে। আজ রবিবার সকালে ফারিয়া জানান, তিনি মা হতে যাচ্ছেন।
দেশের এক সংবাদমাধ্যমকে মা হওয়া প্রসঙ্গে ফারিয়া শাহরিন বলেন, ‘মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। স্বপ্ন সত্যি হলো। আল্লাহর উপহার এটা।
ফারিয়া শাহরিন জানান, ঠিক করেছিলেন মা হতে যাওয়ার খবরটি নিজেদের মধ্যে রাখবেন। তিনি মনে করেন, তার অনেক কিছুতে মানুষের বদ নজর লাগে, এতে অসুস্থ হয়ে যান।
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন ফারিয়া।