1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

প্রেম করলে শরীর ও মন ভালো থাকে : অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ মে, ২০২৪

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর। প্রথম সিনেমাতেই নিজের অভিনয় দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। রাজ-মন্দিরার নতুন এই জুটি দর্শকরাও পছন্দ করেছে।

তারই রেশ ধরে এই জুটির প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। বিশেষ করে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে শরিফুল রাজের সংসার ভাঙার পরে তাদের প্রেমের গুঞ্জনে নতুন বাতাস লেগেছে। বিষয়টি নিয়ে একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন মন্দিরা।

যেখানে তিনি জানিয়েছেন, ব্যক্তিজীবনে প্রেমের সম্পর্কে আছেন। তবে কার সঙ্গে প্রেম করছেন সেটা ফাঁস করতে চান না। একইসঙ্গে এই অভিনেত্রী মনে করেন, প্রত্যেকের জীবনেই প্রেম থাকা উচিত।

মন্দিরা বলেন, ‘আমার মনে হয় প্রত্যেক মানুষের জীবনে প্রেম থাকা জরুরি। এতে শরীর ও মন দুটোই ভালো থাকে। প্রেম ছাড়া একজন মানুষ ভাল থাকতে পারে না। বাস্তব জীবনে আমারও প্রেম আছে। তবে এখন প্রেম করলেও বিয়ে করার ইচ্ছা নেই। বিয়ে করার জন্য পরিবার থেকেও চাপ নেই। তাই কাজেই পুরো মনোযোগ দিচ্ছি।’

এসময় রাজের সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘রাজ আমার অনেক ভালো বন্ধু। বন্ধু থেকে প্রেমিক অনেকেরই জীবনে হয়। তবে আমার জীবনে এমনটা হবে না। সে আমার ভালো বন্ধুই থাকবে।’

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD