1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

রেকর্ড নবম বিশ্বকাপে সাকিব, বাকিদের কার কত?

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
২০ দেশের বিশ্বকাপের মধ্যে ১৮টি দেশ আগেই দল ঘোষণা করেছে। আজ ১৯তম দেশ হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে বাংলাদেশ। এই দলের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। তাঁর অধিনায়কত্বে খেলবেন সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটার ও সাবেক অধিনায়ক।

 

২০০৭ সালে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এই সংস্করণের এটি নবম বিশ্বকাপ। আগের আটটি বিশ্বকাপ খেলা সাকিব আল হাসান রেকর্ড নবম বিশ্বকাপ দলেও আছেন। এই কীর্তিতে সাকিব অবশ্য একা নন, ভারতের অধিনায়ক রোহিত শর্মাও নবম  বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।

 

২০২২ বিশ্বকাপে বাদ না পড়লে এই দলে নাম থাকত মাহমুদ উল্লাহর। সব মিলিয়ে এই অলরাউন্ডার নিজের অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবেন এবার। মাহমুদের পর বাংলাদেশ দলে সব চেয়ে বেশি বিশ্বকাপ খেলার দৌড়ে ডানহাতি পেসার তাসকিন আহমেদ, তিনি খেলবেন পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান খেলবেন চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

 

উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম  যাচ্ছেন তৃতীয় বিশ্বকাপ খেলতে। অধিনায়ক নাজমুল দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন এবার। অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানেরও এটি দ্বিতীয় বিশ্বকাপ।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ছয়জন। ওপেনার তানজিদ হাসান, ব্যাটার তাওহিদ হৃদয়, উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী, বাঁহাতি স্পিনার তানভির ইসলাম, লেগ স্পিনিং রিশাদ হোসেন ও পেসার তানজিম হাসান।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD