1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

কৃষ্ণচূড়ার বনে আগুন লাগালেন রুনা খান!

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

 

সামাজিকমাধ্যমে মাঝেমধ্যেই ছবি প্রকাশ করে তাক লাগিয়ে দেন অভিনেত্রী রুনা খান। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ মে) ফেসবুকে কৃষ্ণচূড়ার রঙে দেখা দিলেন এই অভিনেত্রী! ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘কৃষ্ণচূড়ার বনে বনে আগুন লেগেছে’। আর এই ছবি দেখে শুধু ভক্তরাই নন, পাশাপাশি সহকর্মীদের প্রশংসাও কুড়িয়ে নিয়েছেন। ওই পোস্টের মন্তব্যঘরে অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‌‘বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় নারী, মিষ্টি নারী রুনা খান।টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন রুনা খান। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।সর্বশেষ রুনা খানকে দেখা গেছে কাজল আরেফিন অমির ‘অসময়’ ওয়েব ফিল্মে। তাঁর অভিনীত ‘বক’ ও ‘দাফন’ সিনেমা এবং ‘শোধ’ ওয়েব ফিল্ম রয়েছে মুক্তির অপেক্ষায়।সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে তাঁর অভিনীত ‘নীলপদ্ম’। যৌনপল্লিতে যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের আখ্যানে এটি নির্মাণ করেছেন করেছেন তৌফিক এলাহী। যেখানে নীলা চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD