1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

বিয়ে করলেন শাকিব খানের প্রিয়তমা?

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ মে, ২০২৪

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর ভক্তদের কাছেও ‘প্রিয়তমা’ হিসেবেই পরিচিতি পান ইধিকা।

সম্প্রতি নববধূর সাজে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে ইধিকার কনে সাজে সেই ছবি। এরপরই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তাহলে কী বিয়ে করেছেন ইধিকা পাল?

রবিবার (১৮ মে) ব্রাইডাল লুকে ইধিকার ইনস্টাগ্রামে ছবি শেয়ার করা হয়েছে। যেখানে নায়িকাকে সাংবাদিকদের প্রশ্ন করতে শোনা যায়, এতো সাজসজ্জা কেন?  জবাবে ইধিকা বলেন, ‘আমার বিয়ে।’ এরপর বরের নাম জানতে চাওয়া হলে নায়িকা বলেন, ‘শিব’। শিব মানে মহাদেব। দেবতার নাম উল্লেখ করেই ঠাট্টা করে জবাব দেন ইধিকা।

ভিডিওতে মেরুন রঙের ভারী লেহেঙ্গা পরিহিত অবস্থায় দেখা মেলে ইধিকার। ডিপ নেক ব্লাউজ আর ভারী নেকপিসে একদম রয়্যাল লুক ছিল অভিনেত্রীর। শরীরজুড়ে রাজকীয় গয়না। সিঁথিতে ঝুলছে মাংগটিকা, হাতে বালা, আংটিতে সুসজ্জিত ইধিকা। তবে সবচেয়ে সুন্দর ছিল তার মায়া জড়ানো হাসি।

ইধিকার এই নতুন লুক বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের। অনেকেই মজা করে বলেছেন, এখনই বিয়ে করবেন না। আপনাকে বেশ পছন্দ। অনেকে আবার, শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় দেখতে চেয়েছেন নায়িকাকে।

উল্লেখ্য, ছোটপর্দা থেকে ক্যারিয়ার শুরু ইধিকার। আগামীতে দেবের নায়িকা হিসাবে ‘খাদান’ সিনেমায় অভিনয় করবেন তিনি।  পাশাপাশি হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমাতেও শরীফুল রাজের সঙ্গে কাজ করেছেন ইধিকা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD