1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

তৃতীয় বিশ্বকাপ জেতার দ্বারপ্রান্তে উইন্ডিজ!

  • প্রকাশিতঃ সোমবার, ২০ মে, ২০২৪

শ্রীলঙ্কাকে ১০১ রানে অলআউট করে ২০১২ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তাদের গ্যাংনাম স্টাইল গানের সঙ্গে ড্যান্স এখনও মনে আছে ক্রিকেটপ্রেমীদের।

 

এরপর ২০১৬ সালে ভয়-ডরহীন দাপুটে ক্রিকেট খেলে ইংল্যান্ডকে উড়িয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তোলে তারা। কার্লোস ব্রেথওয়েটের পর পর চার বলে হাঁকানো সেই চার ছক্কার কথাও মনে আছে ক্রিকেটপ্রেমীদের।

এরপর কেটে গেছে ৮ বছর। ক্যারিবিয়ানরা আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। ২০২১ ও ২০২২ আসরে তো সুবিধাই করতে পারেনি। তবে এবার বিশ্বকাপের আয়োজক তারা। ঘরের মাঠে বিশ্বকাপ বলেই হয়তো ড্যারেন স্যামি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। জানিয়েছেন তারা তৃতীয় বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে আছেন। বাছাই করা বিশ্বকাপ দল নিয়েও তিনি বেশ আত্মবিশ্বাসী।

 

স্যামি বলেছেন, ‘আমরা জানি কিভাবে বিজয়ী দল নির্বাচন করতে হয়। আমরা আগেও এমন দল নির্বাচন করেছি। দলটি নিয়ে আমরা বেশ উচ্ছ্বসিত ও উজ্জীবিত। এটা আসলে দারুণ একটি সময়। আমাদের বিশ্বকাপের প্রস্তুতি মাত্র শুরু হয়নি। এটা হয়েছিল অস্ট্রেলিয়া বিশ্বকাপ শেষ হওয়ার পর পরই। সবকিছু মিলিয়ে আমার মনে হয় আমরা তৃতীয় বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে আছি।’

কেবল ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড দুটি করে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে। সহ-আয়োজক উইন্ডিজ এবার সেটার সংখ্যা বাড়িয়ে নিতে পারে কিনা দেখার বিষয়।

 

বিশ্বকাপে উইন্ডিজ রয়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি, উগান্ডা, নিউ জিল্যান্ড ও আফগানিস্তান। প্রোভিডেন্সে ২ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষের ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। এরপর ৯ জুন উগান্ডা, ১৩ জুন নিউ জিল্যান্ড ও ১৮ জুন তারা খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD