1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রথমবারের মতো দেশে মাথাপিছু আয় বেড়ে দাঁড়ালো ৩ লাখ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪

প্রথমবারের মতো দেশে মাথাপিছু আয় বেড়ে দাঁড়ালো ৩ লাখ

দেশের মানুষের মাথাপিছু গড় আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৮৪ মার্কিন ডলারে (টাকার অঙ্কে যা ৩ লাখ টাকা)। সোমবার (২০ মে) রাতে এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএস প্রতি ডলার ১০৮ দশমিক ৯৭ টাকা ধরে মাথাপিছু আয়ের হিসাব করেছে। সংস্থাটির হিসেবে টাকার অঙ্কে বর্তমানে মাথাপিছু গড় বার্ষিক আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা।

সবশেষ ২০২২-২৩ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৪৯ ডলার। এক বছরের ব্যবধানে এই আয় ৩৫ ডলার বেড়েছে। আর ২০২১-২২ সালে ছিল ২ হাজার ৭৯৩ ডলার।

বিবিএসের তথ্য বলছে, জিডিপির বিপরীতে বিনিয়োগের অনুপাত দাঁড়াবে ৩০ দশমিক ৯৮ শতাংশ, যা গত অর্থবছর ছিল ৩০ দশমিক ৯৫ শতাংশ। দেশজ সঞ্চয়ের অনুপাত হতে পারে ২৭ দশমিক ৬১ শতাংশ, যা গত অর্থবছরে ছিল ২৫ দশমিক ৭৬ শতাংশ। এছাড়া জাতীয় সঞ্চয় বেড়ে ৩১ দশমিক ৮৬ শতাংশ হতে পারে, গত অর্থবছরে যা ছিল ২৯ দশমিক ৯৫ শতাংশ।

যদিও গত ৮ মে ডলারের অফিশিয়াল মূল্য ৭ টাকা বাড়িয়ে ১১০ থেকে ১১৭ টাকা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই ঘোষণার পরই খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৫ টাকা হয়।

মাথাপিছু আয় একক ব্যক্তির আয় নয়। দেশের অভ্যন্তরে আয়ের পাশাপাশি রেমিট্যান্স অর্থাৎ প্রবাস আয়কেও অন্তর্ভুক্ত করে মোট জাতীয় আয় হিসাব করা হয়। এ আয়কে মাথাপিছু ভাগ করে দিয়ে এই হিসাব করা হয়ে থাকে।

প্রসঙ্গত, গত বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় অন্তত ১২ হাজার ডলারে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিলেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD