1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

মুস্তাফিজ কী শ্রীলঙ্কায় খেলতে পারবেন?

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) মুস্তাফিজুর রহমানকে সরাসরি দলে নিয়েছিল ডাম্বুলা থান্ডার্স। আগামী মৌসুমে এলপিএলে দলটির হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। আইকন ক্রিকেটার হিসেবে তাকে নিয়েছিল এলপিএলের নতুন দলটি। তবে, মুস্তাফিজের খেলা এখন পড়েছে অনিশ্চয়তার মুখে।

ফিক্সিংয়ের অভিযোগে আজ বুধবার (২২ মে) গ্রেপ্তার হন ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমান। এবার ডাম্বুলার মালিকানা কিনে নেয় বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস। প্রতিষ্ঠানটির মালিক তামিমকে কলম্বো বিমানবন্দর থেকে আজ গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশ। এমনটিই জানিয়েছে এএফপি।শ্রীলঙ্কান আইন অনুযায়ী ফিক্সিং প্রমাণিত হলে জরিমানার পাশাপাশি ১০ বছরের জন্য কারাদণ্ড হতে পারে তামিমের। ইতোমধ্যে এলপিএল থেকে নিষিদ্ধ করা হয়েছে দলটিকে। ৩১ মে পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে তামিমকে।

এক বিবৃতিতে এলপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রীলঙ্কান ক্রিকেট ও প্রিমিয়ার লিগের মান ঠিক রাখতে ক্লাবটিকে নিষিদ্ধ করা হয়েছে। যাতে ভবিষ্যতে এ ধরণের কাজ কেউ না করে। এতে অনিশ্চয়তার মুখে পড়েছে মুস্তাফিজের খেলা। ডাম্বুলা থান্ডার্সকে ছাড়াই এলপিএল আয়োজিত হবে না কি তাদের ফেরানো হবে সেই বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

এলপিএলের পঞ্চম আসর শুরু হবে আগামী ১ জুলাই। শেষ হবে ২১ জুলাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD