1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হওয়া প্রসঙ্গে মুখ খুললেন মাহিয়া মাহিয়া

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ মে, ২০২৪

নানা কারণেই বিভিন্ন সময় শিরোনামে জায়গা করে নিয়ে থাকেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। কখনো ব্যক্তিজীবন, কখনো ক্যারিয়ার, আবার কখনো রাজনীতি নিয়ে। তবে এবার অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়ে শিরোনামে উঠলেন এ নায়িকা।

শনিবার (২৫ মে) সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক ভিডিওবার্তায় এ ব্যাপারে জানান মাহিয়া মাহি। বিষয়টি সোশ্যালে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা শোরগোল। এমনকি হতে থাকে নানা চর্চা ও সমালোচনা। তবে এ নিয়ে গতকাল কোনো মন্তব্য পাওয়া যায়নি নায়িকা মাহির।

এবার জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত প্রসঙ্গে মুখ খুললেন ‘অগ্নি’ খ্যাত এ নায়িকা। এদিন একটি গণমাধ্যমকে মাহি বলেন, জুয়া কোম্পানিতে যুক্ত হয়ে আমি অবৈধ কিছু করিনি।

এ অভিনেত্রী বলেন, চুক্তিতে স্পষ্টভাবে লেখা রয়েছে ক্রিকেট সংশ্লিষ্ট ইনফরমেটিভ প্ল্যাটফর্ম অ্যান্ড নট প্রোমোটিং ক্যাসিনো। এভাবেই তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি আমি। সেখানে এটাও উল্লেখ রয়েছে, আমি যদি কোনো বেটিং অ্যাপের সঙ্গে কাজ করতে চাই, সেটিও পারব না। অবৈধ কিছু করিনি আমি। আমাদের দেশের অনেকেই এ ধরনের চুক্তি করেছেন। আর অবশ্যই আমি বেটিং অ্যাপের সঙ্গে নেই, ভবিষ্যতেও থাকব না।

এদিকে মাহির শেয়ার করা অনলাইন জুয়া কোম্পানির ফেসবুক পেজ পরিদর্শন করে কিছু জুয়ার বিজ্ঞাপন দেখা গেছে। গতকাল ওই প্রতিষ্ঠানটির সঙ্গেড় যুক্ত হওয়ার তথ্য জানিয়ে এ অভিনেত্রী বলেন, আমি মাহিয়া মাহি, আজ তোমাদের জন্য দারুণ একটি খবর নিয়ে এসেছি। নতুন এক ফ্যামিলিতে যোগ দিতে যাচ্ছি আমি। জয়েন হতে যাচ্ছে… শুভেচ্ছাদূত হিসেবে। তোমাদের কাছে অনেক চমক নিয়ে আসব।

প্রসঙ্গত, এর আগে দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন বেটিং সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হিসেবে নাম জড়ায় চিত্রনায়িকা জয়া আহসন, অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়ার। এর মধ্যে জয়া আহসান ও নুসরাত ফারিয়াকে বিজ্ঞাপনে দেখা গেলেও শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস। এসব তারকারা জানিয়েছেন―ভুল তথ্যে জড়িয়ে পড়েছেন তারা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD