1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
৩০শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল, সর্তক করে যে বার্তা দিলেন তামিম

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ মে, ২০২৪

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম শুরু করেছে। রোববার (২৬ মে) সন্ধ্যা ৬টার পর এটি বাংলাদেশের উপকূল অতিক্রম করছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ড. শামীম হাসান ভূঁইয়া জানান, ঘূর্ণিঝড়ের মূল অংশ বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করেছে। পুরোপুরি অতিক্রম হতে রাত ৯ থেকে ১০টা বাজতে পারে। এরপর এর পেছনের অংশ অতিক্রম করবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে তীব্র বাতাস, জলোচ্ছ্বাস, ঝোড়ো হাওয়াসহ ভারী ও অতিভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে।

 

ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সর্তক থাকার আহ্বান করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘূর্ণিঝড় নিয়ে সর্তকবার্তা প্রদান করেন তিনি।

তামিম লেখেন, প্রবল বেগে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। আমাদের উপকূলের কাছাকাছি চলে এসেছে প্রবল এই ঝড়। সন্ধ্যার পর থেকে মাঝরাতের মধ্যে যে কোনো সময় উপকূলে আঘাত হানতে পারে এই ঝড়।

নিজের সেই পোস্টে বিপিএলের শিরোপাজয়ী অধিনায়ক আরও লেখেন, উপকূলীয় এলাকায় এখনও যারা নিরাপদ স্থানে যাননি, তারা দয়া করে দ্রুত ব্যবস্থা নিন। সবাই সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করবেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারি বৃষ্টির পাশাপাশি জলোচ্ছ্বাস ও পাহাড় ধসের শঙ্কাও আছে। তাই উপকূলীয় এলাকাগুলো থেকে শুরু করে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সবাই দয়া করে সতকর্তা অবলম্বন করবেন। আল্লাহ সবার সহায় হোন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD