1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

গুজরাটের বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছা দূত ফারিয়া

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ মে, ২০২৪
ভারতের গুজরাটের পারুল বিশ্ববিদ্যালয়ের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আগামী এক বছর এই বিশ্ববিদ্যালয়ের হয়ে কাজ করবেন তিনি।
শুক্রবার ছিল এই প্রতিষ্ঠানের একটি ব্যাচের সমাবর্তন অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন এই অভিনেত্রী। সেই অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন ফারিয়া।
ফেসবুক ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটা সত্যিই অনবদ্য অভিজ্ঞতা। এটি গুজরাটের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। যেখানে ৭০টির বেশি দেশের ৫০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। সেই বিশ্ববিদ্যালয়ের গেস্ট অব অনার হওয়া আমার জন্য খুবই আনন্দের। একজন বাংলাদেশি অভিনেত্রী হয়ে এই বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছাদূত হতে পেরে আমি আনন্দিত। এখন থেকে আন্তর্জাতিক ও সার্কভুক্ত শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমি কাজ করব।’

ফারিয়া বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে ছোট করে আমি আমার জীবনের গল্প শেয়ার করেছি। বিশেষ করে আমার স্ট্রাগল, তা কিভাবে ওভারকাম করেছি, তা থেকে কি শিখেছি, এমনকি আমি কি ধরনের আইডিওলোজিতে বিশ্বাস করি এসব কথাই তুলে ধরেছি।’
সবশেষ বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ দেখা গেছে নুসরাত ফারিয়াকে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD