1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৩শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ভর্তি হওয়া যাবে কলেজে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

নতুন কারিকুলামে চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে একের পর এক বৈঠক করছে বিশেষজ্ঞ কমিটি। চলতি মে মাসেই এ পদ্ধতি চূড়ান্ত করে প্রকাশ করা হবে। নতুন এ পদ্ধতিতে এসএসসি পরীক্ষায় কেউ এক বা দুই বিষয়ে ফেল করলেও তাকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার বিধান রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ‘জাতীয় শিক্ষাক্রম ২০২২-এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা’ সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে।

 

মঙ্গলবার (২৮ মে) কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে তা অনুমোদন হয়েছে। এখন তা এনসিটিবি বোর্ড সভা হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় প্রতিবেদনটি চূড়ান্ত হবে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী- ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নতুন এ পদ্ধতি বাস্তবায়ন করা হবে। ওই বছরের ডিসেম্বরে শুধুমাত্র দশম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

নতুন এ নিয়মে এসএসসি পরীক্ষায় কেউ এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলেও সে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে। ওই শিক্ষার্থীকে পরের দুই বছরের মধ্যে পাবলিক মূল্যায়নে অংশগ্রহণ করে অনুত্তীর্ণ বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে এনসিটিবি সদস্য অধ্যাপক মশিউজ্জামান বুধবার সকালে  বলেন, ‘হ্যাঁ, এমন নিয়ম রয়েছে। প্রতিবেদনটা এখন চূড়ান্ত হওয়ার পর্যায়ে। এখনো যেহেতু চূড়ান্ত অনুমোদন হয়নি, তাই এ নিয়ে এখন কথা বলা উচিত নয়। যদি এতে পরিবর্তন আসে, তখন বিভ্রান্তির সৃষ্টি হবে।’

 

গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হয়। চলতি বছর বাস্তবায়ন করা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে নতুন কারিকুলাম চালু হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD