1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

মতিঝিলে গাড়িতে তুলে নেওয়া হলো একজনকে, পিস্তল হাতে পেছনে ছুটছিলেন আরেকজন

  • প্রকাশিতঃ রবিবার, ৯ জুন, ২০২৪
 রাজধানীর মতিঝিলে একব্যক্তিকে মারধর করে অপহরণের অভিযোগ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।

রোববার (৯ জুন) দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা যায়, একটি জমি নিয়ে আবাসন ব্যবসায়ী মহিউদ্দিন ও মো. রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্র জানায়, এ ঘটনার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। একটি ফুটেজে দেখা যায়, এক পক্ষের লোকজন একটি সাদা প্রাইভেটকার নিয়ে একটি দোকানের সামনে গিয়ে থামে। গাড়ি থেকে বেরিয়ে কয়েকজন ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে মারধর করে গাড়িতে তুলে নিয়ে চলে যান। আরেকটি ফুটেজে দেখা গেছে, ওই গাড়ির পেছনে পিস্তল হাতে নিয়ে দৌড়াচ্ছেন এক ব্যক্তি। দৌড়ানোর সময় তাকে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিরোধপূর্ণ জমিতে আজ ভবন নির্মাণের কাজ করছিল একপক্ষ। এ সময় প্রতিপক্ষ এসে কাজে বাধা দিলে ফাঁকা গুলি ছোড়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটি মো. রাজুর নামে লাইসেন্স করা। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

অপহরণের অভিযোগের বিষয়ে তিনি বলেন, কে কাকে অপহরণ করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD