1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

৪৩ লাখ টাকা ছিনতাইকালে ধরা পড়লেন দুই পুলিশ সদস্য

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

মঙ্গলবার (১১ জুন) মধ্যরাতে তাদের প্রত্যাহার করে লালমনিরহাট পুলিশলাইনে নিয়ে আসা হয়। এরআগে রাত ৮টায় তিস্তা ব্যারাজের ফ্লাড বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

 

অভিযুক্ত দুই কনস্টেবল হলেন- নারায়ণ বর্হ্মণ ও মামুন মিয়া। তারা হাতীবান্ধা থানার আওতায় দোয়ানী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলা দোয়ানী বাজারের হাসমত আলী নামে এক ভুট্টা ব্যবসায়ী সাধুর বাজার থেকে পার্শ্ববর্তী ডিমলা উপজেলায় যাওয়ার পথে ফ্লাড বাইপাসের মাঝামাঝি অন্ধকারে তার পথরোধ করেন দুই ব্যক্তি। এ সময় তার কাছে থাকা ৪৩ লাখ টাকাসহ একটি ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করেন তারা। তখন হাসমত আলী চিৎকার দিলে ওই দুই ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দেয়। তবে ওই সময় তাদের গায়ে পুলিশের পোশাক ছিল না। এ সময় ওই এলাকার সাধারণ ব্যবসায়ীরা পুলিশ ফাঁড়ির সামনে জড়ো হন এবং বড়খাতা-জলঢাকা সড়কে বিক্ষোভ ও পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন।

 

 

খবর পেয়ে হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত ঘটনাস্থলে যান এবং পুলিশ ফাঁড়িতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। পরে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। রাতেই অভিযুক্ত পুলিশ সদস্য নারায়ণ বর্হ্মণ ও মামুন মিয়াকে প্রত্যাহার করে দোয়ানী পুলিশ ফাঁড়ি থেকে হাতীবান্ধা থানায় নিয়ে আসা হয়।

দোয়ানী বাজারের ব্যবসায়ী হাসমত আলী  বলেন, বিষয়টি রাতে পুলিশের সঙ্গে মীমাংসা করে নিয়েছি। এ বিষয়ে আমার কোনো অভিযোগ নেই।

 

হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত  বলেন, অভিযোগের কারণে ওই দুই পুলিশ সদস্যকে থানায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD