1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

স্ত্রীর জামিন বাতিল শুনে ম্যাজিস্ট্রেটের নিতম্বে পুলিশ কর্মকর্তার গুলি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
কেনিয়ার রাজধানী নাইরোবিতে আদালতের উন্মুক্ত অধিবেশন চলাকালীন একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার গুলিতে ম্যাজিস্ট্রেট আহত হয়েছেন। পরে ওই কর্মকর্তা অন্য পুলিশ সদস্যের গুলিতে মারা যান। মাকাদারার প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট মনিকা কিভুতির একটি রায় দেওয়ার পর পুলিশের প্রধান পরিদর্শক তার ওপর গুলি চালান।

এদিকে যে মামলার রায় দেওয়া হচ্ছিল, সেটিতে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী জড়িত।

আদালত জামিন বাতিল করে সিদ্ধান্ত জানানোয় ওই কর্মকর্তা ক্ষুব্ধ হন এবং ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে গুলি করেন। 

এ ঘটনায় আদালতে উপস্থিত অন্য পুলিশ সদস্যরা অবিলম্বে প্রতিক্রিয়া জানান। এই প্রক্রিয়ায় আরো তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। সেই সঙ্গে গুলি ছোড়া পুলিশ সদস্য অন্য পুলিশের গুলিতে মারা যান।

 

স্যামসন কিপচিরচির কিপ্রুতো নামে পরিচিত ওই পুলিশ কর্মকর্তা পশ্চিম কেনিয়ার লন্ডিয়ানির একটি থানার দায়িত্বে ছিলেন।

ম্যাজিস্ট্রেট ও আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, রায় ঘোষণার পর একজন ব্যক্তি ম্যাজিস্ট্রেটকে গুলি করেন। গুলিটি তার নিতম্বে গিয়ে লাগে।

 

ন্যাশনাল পুলিশ সার্ভিস জানিয়েছে, পুলিশ সদস্যরা ‘অজানা কারণে’ আদালতে ছিলেন। কী কারণে গুলি চালানো হয়েছে তা জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে আদালত কক্ষের ভেতরের ঘটনাটি দেশটির মানুষ হতবাক হয়েছে। পুলিশের বিরুদ্ধে প্রায়ই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হলেও আদালতের ভেতরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিচার বিভাগ আরো বলেছে, তারা নিরাপত্তাব্যবস্থা বাড়াবে এবং বিচার বিভাগীয় কর্মী ও অন্যদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

 

বিচার বিভাগের প্রধান রেজিস্ট্রার উইনফ্রিদাহ মোকায়া বলেন, ‘বিচার বিভাগীয় পরিবার হিসেবে আমরা আমাদের সহকর্মীর দ্রুত সুস্থতা কামনা করি। আমরা এই দুর্ভাগ্যজনক ঘটনায় প্রাণ হারানো কর্মকর্তার পরিবারের প্রতিও আমাদের সমবেদনা জানাই।’

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD