1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

বিয়ের আসরে স্ত্রীর দাবি নিয়ে হাজির বরের খালাতো বোন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

linkedin sharing buttonচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামে বিয়ের আসরেই স্ত্রীর দাবি নিয়ে হাজির হন বরের খালাতো বোন। এরপরই ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন আহত হন।

পরে বর আশিপ রহমান (২২) নববধূকে তালাক দেন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত রোববার সন্ধ্যায় আকন্দবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বর আশিপ রহমান জীবননগর উপজেলার সিংনগর গ্রামের শমসের আলির ছেলে। এ ঘটনায় ক্ষতিপূরণ বাবদ বরপক্ষ নববধূকে ৭৫ হাজার টাকা দেনমোহরসহ সোয়া ৫ লাখ টাকা জরিমানা দিয়েছে। এ ঘটনায় পূর্বের স্ত্রীর পক্ষে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে আশিপ রহমান বিয়ের উদ্দেশে ৫০ জন বরযাত্রী নিয়ে যান। খাওয়া শেষে সন্ধ্যায় বিবাহের কাজ শেষ হওয়ার পরপরই বিয়ের আসরে হাজির হন বরের খালাতো বোন (১৮)। তার অভিযোগ ৮ মাস আগে আশিপের সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে। ঘটনাটি জানাজানি হলে বিয়ের আসরেই ত্রিমুখী সংঘর্ষ বেধে যায়।

খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকাবাসী ও পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে ঘটনাটি। পরে সোয়া ৫ লাখ টাকা বরকে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিয়ে পড়ানোর একই কাজী দিয়ে তালাক সম্পন্ন করা হয়।

দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিয়ন্ত্রণ নেয়। গত ৮ মাস আগে বরের খালাতো বোনের সঙ্গে যে বিবাহের অভিযোগ উঠে ওই ঘটনায় বরের খালাতো বোনের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD