1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

বাংলাদেশের ভারত সফর : টেস্ট ও টি টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফরে যাবে। সেখানে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ রয়েছে। ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট ম্যাচটি চেন্নাইয়ে শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি (এক অক্টোবর) রয়েছে কানপুরে। টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ছয় অক্টোবর ধর্মশালায় অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ নয় ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদে রয়েছে।

 

ভারতের মাটিতে এর আগে ২০১৯ সালে বাংলাদেশ সিরিজ খেলেছে। নাজমুল হোসেন শান্তর বড় চ্যালেঞ্জ সামনে। আগের বার দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলেছিল টাইগাররা। এবারও তাই হচ্ছে। সেপ্টেম্বর ও অক্টোবরে পড়েছে ম্যাচগুলো। তবে দুটি টেস্ট ম্যাচ আইসিসির চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাদেশের পর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সঙ্গে সিরিজ খেলবে ভারত। নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে শুধু তিনটি টেস্ট। তবে ইংল্যান্ড বেশ বড় সিরিজ খেলবে। পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ ও দুটি টেস্ট ম্যাচ রয়েছে।

বাংলাদেশের ভারত সফর

টেস্ট সিরিজ

প্রথম টেস্ট (চেন্নাই) : ১৯-২৩ সেপ্টেম্বর।

দ্বিতীয় টেস্ট (কানপুর) : ২৭ সেপ্টেম্বর-১ অক্টোবর।

টি টোয়েন্টি সিরিজ

প্রথম টি টোয়েন্টি (ধর্মশালা) : ৬ অক্টোবর।

দ্বিতীয় টি টোয়েন্টি (দিল্লি) : ৯ অক্টোবর।

তৃতীয় টি টোয়েন্টি (হায়দরাবাদ) : ১২ অক্টোবর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD