1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৪শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ জানিয়ে দিলো ক্রিকইনফো

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

রাত পোহালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট শুরু করবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচেই সামনে রয়েছে মাইটি অস্ট্রেলিয়া। মিচেল মার্শ, ট্রেভিস হেড, মিচেল স্টার্ক ও মার্কাস স্টোইনিসদের বিরুদ্ধে এই পর্ব শুরু করতে হবে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানদের। আগামীকাল ভোর সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সুপার এইটে অস্ট্রেলিয়ারও এটি প্রথম ম্যাচ। গ্রুপ ১ থেকে মুখোমুখি হচ্ছে দল দুটি। এই গ্রুপের বাকি দুটি দল ভারত ও আফগানিস্তান। সুপার এইটের বাকি চারটি দল গ্রুপ টুতে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইউএসএ।

সুপার এইট শুরু করতে গিয়ে ব্যাটিং লাইন নিয়ে এখনো বেশ চিন্তিত বাংলাদেশ। কেননা গ্রুপপর্কে টপঅর্ডাররা প্রতি ম্যাচেই ব্যর্থ হয়েছেন। যদিও পেসরাররা আছেন বেশ ফর্মে। তাই বোলিং লাইন নিয়ে এগোচ্ছে হাথুরু সিংহের শিষ্যরা।

এই ম্যাচের আগে একাদশের দিকে নজর রেখেছে সবাই। বাংলাদেশের বোলিং লাইনে শরিফুল ইসলাম একাদশে আসবেন কীনা, কাউকে বাদ দেয়া হবে কীনা, কিংবা ব্যাটিংয়ে ঘাটতি পূরণ করতে কাউকে আনা হবে কীনা এসব নিয়ে অনেকেই হিসাব কষতে বসেছেন। এরই মধ্যে সম্ভাব্য একাদশ জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।

সেখানে দুই দলের একাদশে কোনো পরিবর্তন দেখা যায়নি। বাংলাদেশ বা অস্ট্রেলিয়া দুদলই গ্রুপপর্বের শেষ ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল, সে একাদশ নিয়েই নামতে পারে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ (ক্রিকইনফো): তানজিদ হাসান তামিম, লিটন দাস (উই), নাজমুল হাসান শান্ত (অধি.), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, তানজিম সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ (ক্রিকইনফো): ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, মিচেল মার্শ (অধি.), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উই), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD