1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শনিবার, ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
২০শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ জুন, ২০২৪

কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। বৃহস্পতিবার (২০) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার শহরের বাদশাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- বাদশাঘোনা এলাকার নজির হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৬) ও তার স্ত্রী মাইমুনা আক্তার (২৩)। সাত মাস আগে তাদের বিয়ে হয়েছিল। আনোয়ার ওই এলাকার একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন।

নিহত আনোয়ারের স্বজন আবদুল্লাহ বলেন, ভারী বৃষ্টিপাতে বাদশাঘোনায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়েন আনোয়ার ও তার স্ত্রী মাইমুনা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত বুধবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ রোহিঙ্গা ও স্থানীয় একজন নিহত হন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD