1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
৩০শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

সালমানের সঙ্গে বিয়ে হয়েছিল সোনাক্ষীর?

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুন, ২০২৪
আজ বিয়ে করছেন অভিনেতা জ়াহির ইকবাল ও সোনাক্ষী সিন্‌হা। গত সাত বছর ধরে প্রেমের সম্পর্কের ইতি ঘটছে এই বিয়ের মাধ্যমে। কিন্তু এরইমধ্যে এলো আরেক খবর। এক সময় বলি-তারকা সালমান খানের সঙ্গেও নাম জড়ায় সোনাক্ষীর।

এই খবরও ছড়ায় যে, সালমানকে বিয়ে করছেন অভিনেত্রী। 

একটি ছবি ঘিরে এই গুঞ্জন রটেছিল বলিপাড়ায়। ২০২২-এ ফোটোশপের মাধ্যমে তৈরি করা সালমান ও সোনাক্ষীর বিয়ের এই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। তখনই রটে যায়, দুবাইয়ে গিয়ে নাকি বিয়ে সেরেছেন তাঁরা।

সেই ছবি দেখে চটেছিলেন সোনাক্ষী। সমাজমাধ্যমে তিনি পাল্টা জবাব দেন, ‘আপনারা কি এতই বোকা! কোনটা আসল ছবি আর কোনটা নকল, সেটা কি দেখে বোঝা যাচ্ছে না?’ 

 

সালমানের ছবিতেই প্রথম অভিনয় সোনাক্ষীর। অভিনেত্রী বলেছিলেন, ‘পেশাদার সম্পর্কের বাইরেও সলমনের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। অভিনয়ে আসার আগে থেকে ওঁকে আমি চিনি।

আমাদের দু’জনের পরিবারের মধ্যে বহু দিনের পরিচয়। সহ-অভিনেতা নয়, আমাদের সম্পর্ক বন্ধুর মতো।’ 

সালমানের প্রযোজনা সংস্থার ছবিতে কাজ করে অভিনয়ের সফর শুরু হয় জ়াহিরের। এমনকি, সলমনের বাড়ির এক অনুষ্ঠানেই প্রথম দেখা সোনাক্ষী ও জ়াহিরের। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম।

‘ডাবল এক্স এল’ ছবিতে জুটি বেঁধেছিলেন সোনাক্ষী ও জ়াহির। 

উল্লেখ্য, ২৩ জুন আইনি বিয়ের পরেই রয়েছে রিসেপশনের আয়োজন। তারকা জুটির বিয়েতে থাকছে না কোনও ধর্মীয় আচার। বিয়ের পরে সোনাক্ষী ধর্ম পরিবর্তন করবেন না বলেও জানিয়েছেন জ়াহিরের বাবা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD