সুপার এইটে টানা দুই ম্যাচ হেরেও এই সম্ভাবনাটুকু টিকে থাকার কারণ আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়ার হেরে যাওয়া।
নিজেদের সেমিফাইনালে নেওয়ার মিশনে আর্নোস ভ্যালে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।
বাংলাদেশের বড় জয় দরকার হলেও আফগানিস্তানের জন্য অঙ্কটা সরল। বাংলাদেশকে হারাতে পারলেই সেমিফাইনালে পৌঁছে যাবে তারা।
এ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। জাকের আলি অনিক ও শেখ মাহেদী হাসান বাদ পড়েছেন। তাদের জায়গায় ফিরেছেন সহ-অধিনায়ক তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। গত এক বছরে দুর্দান্ত পারফরম্যান্স করা শরিফুল ইসলাম থাকছেন বাইরেই।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।







