1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

ছেলেকে নিয়ে সবুজের কোলে পরীমণি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

ঢাকাই সিনেমার গ্ল্যামার কন্যা পরীমণি। বর্তমানে সন্তান আর অভিনয় নিয়েই তার সব ব্যস্ততা। কদিন আগে একমাত্র সন্তান পূণ্যকে নিয়ে গ্রামের বাড়ি গিয়েছেন পরীমণি। অবকাশ যাপনে গিয়ে সন্তানকে নিয়ে ভালোলাগার মুহুর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন এই নায়িকা।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেলেকে নিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেছেন পরীমণি। বৃহস্পতিবার (২৭ জুন) ফেসবুকে প্রকাশ করা সেসব ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘পরীর ডানা।’ ছবিতে পূণ্যকে নিয়ে সবুজের সঙ্গে মিশে আছেন পরীমণি।

 

ভক্ত-অনুরাগীরা পরীমণির এই ছবিগুলো লুফে নিয়েছেন। বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তারা। রিয়া মনি নামে একজন লিখেছেন, ‘অসম্ভব সুন্দর। আপনার সন্তানের জন্য ভালোবাসা রইলো।’ সালমা জাহান লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত। মাশাআল্লাহ্।’ তৈয়বুর রহমান লিখেছেন, ‘ওয়াও অসাধারণ। ভালোবাসা রইল।’

রিমা নামে আরেকজন ভক্ত লিখেছেন, ‘মাশাআল্লাহ্ মা-ছেলের প্রাণবন্ত হাসি।’ জান্নাত লিখেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে মা-ছেলেকে।’

 

প্রসঙ্গত, পরীমণি ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজের কাজ করছেন। এটি নির্মাণ করছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামে একটি চরিত্রে। এ ছাড়াও ওপার বাংলার একটি সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD