1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মার্তিনেজের বীরত্বে সেমিতে আর্জেন্টিনা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
পেনাল্টি শুট আউটের প্রথম শট লিওনেল মেসি পোস্টে মারলে, হতাশা নেমে আসে আর্জেন্টিনার শিবিরে। কিন্তু পরপর দুই শট রুখে দিয়ে আর্জেন্টাইনদের জয়ের নায়ক গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।

কোপার প্রথম কোয়ার্টার ফাইনাল নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুট আউটে ইকুয়েডরকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের নির্ধারিত সময় শেষ। ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। অপেক্ষা রেফারির শেষ বাঁশির। যেই বাঁশিতে মিলবে সেমির টিকিট। কিন্তু হঠাৎই গ্যালারিতে সুনসান নীরবতা। স্তব্ধ গোটা আর্জেন্টাইন শিবির। অতিরিক্ত যোগ করা সময়ে জন ইয়েবোহের দারুণ ক্রস হেডে জালে জড়ান কেভিন রদ্রিগেজ। ১-১ গোলে সমতায় চলে আসে ম্যাচটা।

এক্সটা সময়ের খেলা না থাকায় সরাসরি ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর্জেন্টিনাকে টেনে তোলার দায়িত্বটা আরো একবার বর্তায় গোলরক্ষক এমেলিয়ানো মার্টিনেজের কাঁধে। এ দফায়ও টেনে তুলেছেন বাজপাখি খ্যাত মার্টিনেজ।

আর্জেন্টিনার হয়ে টাইব্রেকারে শট নিতে এসে প্রথম বলটিই পোস্টে রাখতে পারেননি মেসি। ইকুয়েডরের প্রথম শট রুখে দিয়ে আর্জেন্টিনাকে বাঁচান মার্টিনেজ। দ্বিতীয় শটে ভুল করেনি জুলিয়ান আলভারেজ। এগিয়ে নেন দলকে।

এদিকে ফের ইকুয়েডরের শট রুখে দেন মার্টিনেজ। দলকে এগিয়ে নেন তিনি। এরপর আর ভুল করেনি কেউ। ১ গোলে এগিয়ে থেকে ম্যাচটা শেষ পর্যন্ত জিতে যায় আর্জেন্টিনা। টাইব্রেকারে ৪-২ গোলের জয়ে সেমিফাইনালে পা রাখে আর্জেন্টিনা। যেখানে আর্জেন্টিনার জয়ের নায়ক মার্টিনেজ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD