1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জার্মানিকে হারিয়ে সেমিতে স্পেন

  • প্রকাশিতঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪

চলতি ইউরোর সবচেয়ে ধারাবাহিক দুই দল মুখোমুখি হয়েছিল কোয়ার্টার ফাইনালে। ফলে খেলা যে টান টান হবে তা আগে থেকেই আশা করা হয়েছিল। সেটাই হল। দুদলই আক্রমণাত্মক ফুটবল খেলল।

স্বাগতিক কোনো দলকে নকআউট ম্যাচে না হারানোর তিক্ত এক রেকর্ড নিয়ে জার্মানির স্টুটগার্ডে হাজির হয়েছিল স্পেন। আর জার্মানি এসেছিল ঘরের মাঠের পূর্ণ সমর্থন নিয়ে।

এদিন বারেবারে ম্যাচের রং বদলায়। ৫০ মিনিটে গোলে এগিয়ে যায় স্পেন। স্পেন প্রথমে গোল করে এগিয়ে গেলেও জার্মানি হাল ছাড়েনি। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে সমতা ফেরায় তারা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৮ মিনিটের মাথায় গোল করেন মিকেল মেরিনো। আর ফিরতে পারেনি জার্মানি। ঘরের মাঠে হেরে মাঠ ছাড়তে হয় তাদের। শ্বাসরুদ্ধকর ম্যাচে জামার্নিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন।

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের মধ্যে দিয়ে জার্মান তারকা টনি ক্রুসেরও বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের হতাশজনক সমাপ্তি ঘটল। আগামী মঙ্গলবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে ওঠার লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স অথবা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD