1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

গৃহশিক্ষকের হাত ধরে উধাও ছাত্রীর মা

  • প্রকাশিতঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪

 

 লালমনিরহাটের আদিতমারীতে ছাত্রীর মাকে নিয়ে পালিয়েছে আলামিন নামে এক গৃহশিক্ষক। গত চারদিন থেকে তাদের খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন। গত মঙ্গলবার (২ জুলাই) উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন পলাতক নারী কাকলি রানীর স্বামী অমল ভুইমালি। অভিযুক্ত প্রাইভেট শিক্ষক আলামিন উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর সবজি বাজার এলাকার ওসমান আলীর ছেলে।

জানা গেছে, শিক্ষক আলামিন অমল ভুইমালির দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যা অর্পনা রায় অনুরাধাকে প্রাইভেট পড়াত। একপর্যায়ে ভুক্তভোগী অমল ভুইমালির স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন ওই শিক্ষক। বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী অমল ভুইমালি সপ্তাহ দুই আগে ওই শিক্ষককে তার মেয়েকে পড়াতে নিষেধ করে দেন। পরে গত মঙ্গলবার সন্ধ্যার পর শিক্ষক আলামিন কাকলি রানীকে নিয়ে পালিয়ে যান।

এদিকে ভুক্তভোগী অমল ভুইমালি বলেন, আমার স্ত্রীকে নিয়ে গৃহশিক্ষক আলামিন পালিয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি গরিব মানুষ। পুলিশ চারদিনেও আমাকে কোনো সহযোগিতা করল না। শিশুটিকে নিয়ে বিপাকে আছি।

এ বিষয়ে আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ হয়েছে কিনা এখনো জানি না। তবে শুনেছি ওই গৃহশিক্ষক ও নিখোঁজ গৃহিণী দুজনেই প্রাপ্তবয়স্ক। তারা স্বেচ্ছায় পালিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD