1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জুলাই, ২০২৪
প্রথম টি-টোয়েন্টিতে হারের ক্ষত শুকিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত।  দাপুটে জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাদের কাছে ১০০ রানে হেরেছে জিম্বাবুয়ে। 

হারারেতে টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ২৩৪ রানের পাহাড় গড়ে ভারত। অভিষেকে ডাক মারলেও দ্বিতীয় ম্যাচে বিস্ফোরক সেঞ্চুরি তুলে নেন অভিষেক শর্মা। ৪৭ বলে ৭ চার ও ৮ ছক্কায় ১০০ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। ৮২ রান থেকে টানা তিন ছক্কা সেঞ্চুরি পূরণ করেন তিনি।  এর আগে অধিনায়ক শুভমান গিল মাত্র ২ রানে আউট হন। অবিচ্ছিন্ন  ৮৭ রানের জুটিতে শেষের কাজটা করেন রুতরাজ গায়কোয়াড় ও রিংকু সিং।

গায়কোয়াড় ৪৭ বলে ১১ চার ও ১ ছক্কায় ৭৭ রান  এবং রিংকু ২২ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন।

তাড়া করতে নেমে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দলটির হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওয়েসলি মাধেভেরে। ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন মুকেশ কুমার ও আভেশ খান। এছাড়া দুই উইকেট শিকার রবি বিষ্ণোইয়ের।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD