1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

হোটেলে আগুন, আতঙ্কের মুখে শ্রাবন্তী-সোহিনীরা

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জুলাই, ২০২৪

অনেকেই তখন গভীর ঘুমে, কেউ আবার লেট নাইট পার্টি সেরে সবে মাত্র শুয়েছেন। এর মাঝেই ফায়ার অ্যালার্ম শুনে রীতিমতো আতঙ্কিত সবাই! হোটেলে আগুন লাগায় বিপদে পড়েন শ্রাবন্তী-স্বস্তিকারা-সোহিনীরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, শিকাগোতে বাংলা ফিল্মফেয়ার পুরস্কারের আয়োজন করেছে ‘নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স। মূলত সেই অনুষ্ঠানেই সামিল হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সব তারকারা।

শিকাগোর পাঁচতারা হোটেলে রয়েছেন শ্রাবন্তী-স্বস্তিকারা-সোহিনীরা। রাতের পোশাকেই হোটেল রুম থেকে বেরিয়ে প্রাণভয়ে দৌড়াচ্ছেন সবাই। ফায়ার অ্যালার্ম বাজতেই নিয়ম মেনে দ্রুত সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। মিনিটের মধ্যেই দমকল হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ভারতীয় গণমাধ্যমকে অরিন্দম শীল বলেন, গরম পোশাক ছাড়াই পাঁচ তলা হোটেল রুম থেকে নিচে নেমে যেতে হয় সবাইকে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে সোহিনী— জীবন বাঁচাতে দৌড় দেন সবাই।

উল্লেখ্য, এই মুহূর্তে শ্রাবন্তী, স্বস্তিকারা, সোহিনীরা ছাড়াও সৌরসেনী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অরিন্দম শীলের মতো তারকারা রয়েছেন শিকাগোয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD