1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আন্দোলনকারীদের কথা শুনতে চাই, গণভবনের দরজা খোলা: প্রধানমন্ত্রী

  • প্রকাশিতঃ শনিবার, ৩ আগস্ট, ২০২৪

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই। তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না। গণভবনের দরজা খোলা।

চলমান পরিস্থিতির মধ্যে শনিবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গণভবনে বৈঠকে বসেন সরকারপ্রধান। তাতে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল করেছে সরকার। ওই বৈঠকেই পেনশন ব্যবস্থা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচি বাস্তবায়নের বিরোধিতা করে আন্দোলন চালিয়ে আসছিলেন। অন্যদিকে, এই কর্মসূচি বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিল সরকার। একপর্যায়ে এ সমস্যা সমাধানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথেও বসেন শিক্ষকেরা। এবার এই পেনশন ব্যবস্থা বাতিলের ঘোষণা এলো।

জানা গেছে, সৃষ্ট পরিস্থিতে আজ বিকেল ৪টায় গণভবনে বিভিন্ন শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সাথেও বৈঠক রয়েছে আওয়ামী লীগ সভাপতির। আগামীকাল রোববার বিকেল সাড়ে ৪টায় গণভবনে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গেও বসবেন তিনি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD