1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ শনিবার, ৩ আগস্ট, ২০২৪
 কোট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদ এবং নয় দফা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা।

শনিবার (৩ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষার্থী জড়ো হন।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করেন তারা। এসময় টাঙ্গাইল শহরের সব ধরনের ব্যবস্থা প্রতিষ্ঠান ও যান চলাচল বন্ধ থাকে। 

বিক্ষোভ মিছিলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকসহ সাধারণ জনগণও অংশ নেন। এসময় পুরো শহরে উত্তেজনা বিরাজ করে। তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD