1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

রাসেল-নারিন-কেনারদের নিয়ে লড়াইয়ে কুমিল্লা-সিলেট

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

রংপুর রাইডার্স অফিসিয়ালি বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে। সেই দৌড়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। ৯ ম্যাচে তাদের জয় ৭টি। শিরোপাধারীরা এবারও শিরোপা পথে ছুটছে। আজ তাদের সামনে প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দল মাঠে নামছে দুপুর দেড়টায়। এরই মধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট।

 

এই ম্যাচে দেখা যাচ্ছে ক্যারিবিয়ান ক্রিকেটারদের মিলনমেলা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। সিলেট উড়িয়ে এনেছে কেনার লুইসকে। তিনজন প্রথমবার আজ মাঠে নামছেন। কুমিল্লার হয়ে আগেও খেলেছেন জনসন চার্লস।

এর আগে দুই দল একবার মুখোমুখি হয়েছিল। সিলেটে মুখোমুখি লড়াইয়ের সেই ম্যাচে সিলেটকে উড়িয়ে দিয়েছিল কুমিল্লা। লো স্কোরিং সেই ম্যাচে কুমিল্লা ১৩০ রানের বেশি করতে পারেনি। জবাবে সিলেট থেমে যায় ৭৮ রানে। প্রসঙ্গত, এই ম্যাচে কুমিল্লা চার বিদেশি নিয়ে মাঠে নামলেও সিলেট খেলাচ্ছে তিনজন।

 

সিলেট স্ট্রাইকার্স একাদশ: মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, আরিফুল হক, সামিট পাটেল, কেনার লুইস, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, শফিকুল ইসলাম ও সানজামুল ইসলাম।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, রিশাদ হোসেন, মুশফিক হাসান, মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জনসন চার্লস ও আলিস আল ইসলাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD