1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি লড়াই শুরু কাল

  • প্রকাশিতঃ রবিবার, ৩ মার্চ, ২০২৪

 সিলেটে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজে ভালো ফল পেতে কাজে আসবে সদ্য সমাপ্ত বিপিএল ক্রিকেটের অভিজ্ঞতা- এমনটাই মনে করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটে প্রথম ম্যাচের এক সংবাদ সম্মেলনে এমন অভিমত দেন তিনি।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা লড়েছে ১৩টি ম্যাচে। ৯টিতেই জিতেছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ ৪টিতে। সব শেষ, দুবাইয়ে ২০২২ সালের এশিয়া কাপে মুখোমুখি হয় দুই দল। আর সেই ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম খেলায় জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ বাংলাদেশের সামনে।

প্রথম ম্যাচ সামনে রেখে সিলেটের মাঠে দুই দিন অনূশীলন করেছে বাংলাদেশ দল। সম্প্রতি শেষ হওয়া বিপিএল ক্রিকেটে দলের খেলোয়াড়রা ব্যস্ততা থাকায় শ্রীলঙ্কার চাইতে ১দিন কম অনূশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। তবে, ঘরের মাঠে কিছুদিন আগেই শেষ হওয়া বিপিএল টুর্নামেন্টের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই সিরিজ জিততে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এদিকে, কন্ডিশনের সাথে মিলিয়ে নিতে ৩দিন অনূশীল করেছে শ্রীলঙ্কা দল। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজে শুভ সুচনা করার লক্ষ্য তাদের।রোববার সিরিজের ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD