1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামান্না ভাটিয়ার ৬০ সেকেন্ডের মূল্য ১ কোটি রুপি বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি আইসিসি বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে : বিসিবি ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি ‘সবচেয়ে গরিব’ প্রার্থী তারেকের হাতে নেই একটি টাকাও মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও পালিয়ে যাওয়া হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’— বৈষম্যবিরোধী নেতা ফুলবাড়ী সীমান্তে নিজের  রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার (২২ মার্চ) খেলাটি মাঠে গড়াবে স্থানীয় সময় সকাল ১০টায়। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে।

এই ম্যাচ দিয়ে বাংলাদেশ টেস্ট দলে অভিষেক হয়েছে তরুণ পেসার নাহিদ রানার। ইতোমধ্যে ড্রেসিংরুমের সামনে টেস্ট ক্যাপ তুলে দেয়া হয় নাহিদ রানাকে। অভিষিক্ত পেসারের সঙ্গে দলে আছেন শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।

তিন পেসারকে নিয়ে সকালের কন্ডিশনটা কাজে লাগানোর জন্য বাংলাদেশ দলের অধিনায়ক  টসে জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। টস জেতার পর তিনি বলেছেন, ‘উইকেট ভেজা মনে হচ্ছে। সকালের কন্ডিশনটা কাজে লাগাতে চাইব। তাই বোলিং নেওয়া।’

 

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, নিশান ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিতা ও লাহিরু কুমারা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD