1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে দিন দুই দলের একাদশ

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ জুন, ২০২৪

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সোমবার (১৭ জুন) টস হেরে ব্যাটিং পেয়েছে টাইগাররা। এই ম্যাচ জিতলেই সুপার এইট নিশ্চিত হবে টাইগারদের।

২০০৭ সালে প্রথম বিশ্বকাপে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। এরপর আর কোনো আসরেই প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারেনি। দ্বিতীয়বারের মতো আবারো সেই সুর্বণ সুযোগ এখন বাংলাদেশের সামনে। সুপার এইটে খেলতে হলে বাংলাদেশের সামনে সহজ সমীকরণ শেষ ম্যাচে নেপালকে হারাতে হবে। অথবা অন্তত ১টি পয়েন্ট পেলেই দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে নিশ্চিত হবে টাইগারদের। আর যদি নেপালের কাছে অঘটনের শিকার হয়ে হেরে যায় বাংলাদেশ, তাহলে এই গ্রুপে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD